শনিবার ২৩ মে ২০২৬ - ২২:০২
ইরান নতুন আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াইয়ে প্রস্তুত

ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনগোষ্ঠী ইরানের ওপর নতুন হামলা চালাতে পারে—এমন হুমকির প্রেক্ষিতে দেশের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসনের মোকাবিলায় ঐতিহাসিক লড়াইয়ের জন্য সেনাবাহিনী প্রস্তুত।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী এই কমান্ডার  শনিবার এই সতর্কবাণী দেন। ইরান যখন ১৯৮০-এর দশকের ইরাক-চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ‘বাইতুল মুকাদ্দাস’ নামক ঐতিহাসিক অভিযানের মাধ্যমে খোররামশহর পুনর্দখলের ৪৪তম বার্ষিকী পালন করছে, সেই উপলক্ষ্যে তিনি এ কথা বলেন।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, সায়্যারী বলেন, “দেশের আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় যে কোনো বিশৃঙ্খলা ও চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আমরা আরেকটি বাইতুল মুকাদ্দাস সৃষ্টি করতে প্রস্তুত। বিশ্ব জেনে রাখুক, আমাদের অস্তিত্ব আত্মত্যাগ ও দেশপ্রেমের সাথে জড়িত।”

এই জ্যেষ্ঠ কমান্ডার আরও বলেন, শত্রুদের ওপর বিধ্বংসী হামলা চালানোর জন্য ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবের নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে।

তাঁর মন্তব্যের প্রেক্ষাপটে সেনাবাহিনী খোররামশহর মুক্তির বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতিও জারি করে। বিবৃতিতে বলা হয়, ১৯৮২ সালের খোররামশহরের যুদ্ধের মতো শত্রুর সমীকরণ বদলে দিতে এবং বিশ্বের সামনে ইরানি জাতির প্রতিরোধ ও দৃঢ়তার নিদর্শন উপস্থাপনে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।3

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৮০-এর দশকের ইরাক-চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং গত বছর জুন ও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সংঘটিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক দুই আগ্রাসন থেকে ইরানি সেনাবাহিনী মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে।

বিবৃতিতে শেষ পর্যন্ত বলা হয়, “দৃঢ় সংকল্প ও অটল ইচ্ছাশক্তি নিয়ে সেনাবাহিনী শত্রুপক্ষের যেকোনো হুমকি ও আগ্রাসনের চূড়ান্ত ও ব্যাপক মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত করেছে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha